সেনাকে ফিলিস্তিনে সংবর্ধনা; প্রশিক্ষণ নিয়েছিলেন বাংলাদেশে

0
524

ফিলিস্তিনের নাগরিক লেফটেন্যান্ট মুহাম্মদ জায়েদ ফুয়াদকে সংবর্ধনা দিলেন থানীয় জনগণ। গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে ৩ বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষে শুক্রবার (০১ জানুয়ারি) তিনি তাঁর নিজ দেশ ফিলিস্তিনে ফিরে যান।

প্রশিক্ষণ শেষ করে দেশে ফেরার পর লেফটেন্যান্ট মুহাম্মদ জায়েদ ফুয়াদকে দেওয়া স্থানীয় জনগণের সংবর্ধনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হামাদ আলী নামে ফিলিস্তিনের একজন সাংবাদিক ভিডিওটি পোস্ট করেছেন। তিনি পিএনএন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন।

ভিডিওতে দেখা যায়, লেফটেন্যান্ট মুহাম্মদ জায়েদ ফুয়াদকে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে গাড়ি বহরে করে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। পথে মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় পটকা ও বাজি ফুটিয়েও আনন্দ প্রকাশ করতে দেখা যায় অনেককেই। গাড়ি থেকে নামার পর জায়েদ ফুয়াদের সাথে ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন ফিলিস্তিনের অধিবাসীরা।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর, ৭৯ তম লং কোর্সে ১১৬ জন বাংলাদেশি, ৩ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলংকান ক্যাডেট কমিশন লাভ করেছেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here