সাড়ে তিন বছর পর কাতারকে সীমান্ত খুলে দিল সৌদি

0
354

সৌদি আরব প্রতিবেশী কাতারকে তার স্থল সীমান্ত খুলে দিয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া, আকাশ ও সমুদ্র সীমান্ত পথও খুলে দিতে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবে আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ গতকাল কুয়েত টিভি চ্যানেলকে বলেন, “ভূমি, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।”

সাড়ে তিন বছর পর সৌদি আরব কাতারকে তার সীমান্ত খুলে দিল। আশা করা হচ্ছে- সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব আসছিল তা নিরসনের পথ খুলে দেবে এই শীর্ষ সম্মেলন।

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে। এসব দেশ তখন কাতারকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ তোলে। এছাড়া, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককেও এসব দেশ ভালো চোখে দেখে নি। তবে সন্ত্রাসবাদের প্রতি পৃষ্ঠপোষকতার অভিযোগ সবসময় নাকচ করে এসেছে কাতার। অবশ্য, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং আরব দেশগুলোর অবরোধের পর তেহরানের সঙ্গে দোহার সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হয়।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here