চাঁদপুরে বাঁশ দিয়ে নির্মাণ করা হচ্ছে ফেরিঘাট

0
491

চাঁদপুর সদর উপজেলায়  ফেরিঘাটের উন্নয়নমূলক কাজে ক্রসিং রাস্তা ও রেসবেইস নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বাঁশ। ফলে এর স্থায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঠিকাদারি প্রতিষ্ঠান লুবাবা এন্টারপ্রাইজ নির্মাণ কাজটি করছে।

কে টাইপ সংযোগ সড়কটির দুপাশে জিইও টেক্সটাইল ব্যাগ ফেলে মধ্যে ইট ও বাঁশ দিয়ে তার উপর বালু দিয়ে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের রেসবেইস তৈরি করে কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ কাজের তদারকির দায়িত্বে রয়েছেন বিআইডাব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী ফয়েজুল্লাহ। তিনি বলেন, ‘সারা দেশে ফেরিঘাট ঘনঘন নদী ভাঙনের মুখে পড়ে। মাটিতে বাঁশ দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে পচে না। আর এই কারণেই ফেরিঘাটের কাজে সারা দেশে বাঁশ ব্যবহার করা হয়ে থাকে। এটি মোটামুটি টেকসই। এই কাজে বাঁশ ব্যবহার করায় কাজের কোনো অনিয়ম হয়নি।’

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here