অনলাইন ক্লাস কোন কাজেই আসছে না

0
649

নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনা পরিস্থিতির মধ্যে স্কুল শুরু করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মনে করছে অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের সমস্যা হবে না বলে । তবে, শিক্ষার্থীদের অভিযোগ, কোন কাজে আসছে না অনলাইন ক্লাস।

এক দুর্বিসহ সময় পার করছে দেশের শিক্ষা ব্যবস্থা। স্বাধীনতার পর সবচেয়ে দীর্ঘ সময় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ ১৮ ডিসেম্বর আরেক দফা বাড়ানো হয় চলমান ছুটি। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে জানুয়ারির ১৬ তারিখ পর্যন্ত।

এরই মধ্যে করোনার নতুন ধরন ভাবনায় ফেলেছে নতুন করে। তাই, ২০২১ সালে স্কুল চালু করাই, সবচেয়ে বড় চ্যালেঞ্চ মানছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে যদিওবা সংসদ টিভি বা অনলাইন ক্লাস চলছে। তবে, এমন ক্লাস নিয়ে শিক্ষার্থীদের অভিযোগেরও শেষ নেই।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলেও, বছরের শুরুতেই পাঠ্যপুস্তক পৌছে যাবে শিক্ষার্থিদের হাতে। ক্লাস-পরীক্ষার মতই অনলাইনে আয়োজন করা হতে পারে, এবারের পাঠ্যপুস্তক উৎসব।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here