সৌরভ গাঙ্গুলীর সুস্থতা কামনা করলেন ক্রিকেটাররা

0
387

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন গোটা দেশের মানুষ।আছেন খেলোয়াড়, রাজনীতিক সংস্কৃতিক কর্মী। ভারত অধিনায়ক বিরাট কোহলিও টুইটারে উদ্বেগ প্রকাশ করেন।

‘কিং কোহলি’ লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। গেট ওয়েল সুন’। তবে শুধু বিরাট নন, প্রিয় ‘দাদার’ জন্য টুইট করলেন ঋদ্ধিমান সাহা। পাপালি লিখলেন, “দাদা অসুস্থ! খবরটা পেয়ে অবাক হয়ে গিয়েছি। তোমার সুস্থতা কামনা করি।” বিরাট ও ঋদ্ধির মত একইরকম অবাক হয়েছেন স্পিডস্টার মোহাম্মদ সামি। তিনি টুইটারে লিখলেন, “গেট ওয়েল সুন দাদা”।

শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন তিনি। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তার পরই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিসিসিআই সভাপতির। স্বভাবতই ‘দাদা’র সুস্থতার জন্য প্রার্থনায় গোটা দেশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here