বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার ওপরে রয়েছে: অর্থমন্ত্রী

0
736

গত দশ বছরে জিডিপিতে চলতি বাজার মূল্যে (কারেন্ট প্রাইস মেথড) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার ওপরে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

অর্থমন্ত্রী জানান, গত ২৯ আগস্ট ‘দা স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তিতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here