ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন ৮ আগস্ট

0
591

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ৮ আগস্ট দেশটির সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পুরস্কার পাচ্ছেন। দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। জি নিউজ ও দৈনিক আজকাল
চলতি বছরের জানুয়ারিতে প্রণব মুখার্জিকে ভারতরতেœর জন্য মনোনীত করেন মোদি সরকার। দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরতেœর জন্য তাকে মনোনীত করা হয়। প্রণব মুখার্জির এ সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি লিখেছেন, ‘সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণব বাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।’ প্রনব মুখার্জি ছাড়াও মরনোত্তর এই সম্মান প্রদান করা হবে সমাজকর্মী নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকাকে। প্রনব মুখার্জির এই সম্মান প্রাপ্তির কথায় জানুয়ারির শেষের দিকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় তিনি কংগ্রেস সভাপতি ছিলেন। টুইট করে রাহুল বলেছিলেন, ‘প্রণবদাকে অভিনন্দন। কংগ্রেস দলও এই সম্মান প্রাপ্তির জন্য গর্বিত। দেশের প্রতি তার অবদানও রয়েছে যথেষ্ট, বলেছিলেন রাহুল।’ উল্লেখ্য, কংগ্রেসের রাজনীতির এক সময়ের প্রাণপুরুষ প্রণব মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তার কার্যকাল। তিনিই ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পরও নানা সামাজিক কাজে যুক্ত রয়েছেন তিনি।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here