৭ মাসের শিশুকে আছাড়ে হত্যা

0
411

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এমন সময় ক্ষেপে গিয়ে বাবা রফিকুল ইসলাম (২৩) তার সাত মাস বয়সী শিশু রাব্বিকে মেঝেতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র গণমাধ্যম হিসেবে পরিচিত ডিএমপি নিউজ এ খবর জানিয়েছে। পোর্টালটি বলছে, রাজধানীর দক্ষিণখান এলাকায় গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে শিশু হত্যার ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার তরফদার এনটিভি অনলাইনকে বলেছেন, ‘ঘটনাটি আমি তদন্ত করছি। বিস্তারিত তদন্ত না করে কিছু বলা ঠিক হবে না। ওই শিশুর মা রাহিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলাটি খুবই ক্রিটিক্যাল। একই পরিবারের ভেতরে এমন ঘটনা থাকলে তার সত্যতা বের করা আরো ঝামেলার। তবে আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি, শিশুটির বাবাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

এদিকে ডিএমপি নিউজ বলছে, ‘সাত মাস বয়সী শিশু হত্যার ঘটনায় তার বাবাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। ঘটনার পর পরই অর্থাৎ বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রফিকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।’

দক্ষিণখান থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি নিউজ বলছে, ‘রফিকুল ইসলাম একজন মাদকাসক্ত। পেশায় রিকশাচালক। গতকাল সোমবার দুপুরে ভাড়া বাসায় স্ত্রী রাহিমার সঙ্গে ঝগড়া করছিল রফিকুল। ঝগড়ার একপর্যায়ে শিশু সন্তান আব্দুল কাদের জিলানী ওরফে রাব্বিকে মায়ের কোল থেকে ছিনিয়ে বাসার মেঝেতে সজোরে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।’

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here