শুধু রোডস নন, যাচ্ছেন ওয়ালশও

0
493

জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বাদ দেওয়ার পর বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বিশ্বকাপে দলের শেষ ম্যাচের পর ইংল্যান্ডে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার (৮ জুলাই) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কোর্টনি ওয়ালশের সঙ্গে চলতি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। একই মেয়াদের চুক্তি রয়েছে ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গেও।

প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকেই তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলংকায় যাবে টাইগাররা। আড়াই মাসের বিশ্বকাপ সফর শেষে রবিবার দেশে ফিরেছে মাশরাফি বাহিনী। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে পারে শ্রীলংকা সিরিজের প্রস্তুতি। আর ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৬, ২৮ এবং ৩০ জুলাই।

প্রসঙ্গত, শ্রীলংকা সফরে টাইগারদের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজনের নাম। আর পরবর্তী স্থায়ী কোচ হিসেবে ফিরতে পারেন চণ্ডিকা হাথুরুসিংহে। ২০১৭ সালের নভেম্বরে সবাইকে অবাক করে দিয়ে টাইগারদের কোচের পদ থেকে সরে গিয়েছিলেন শ্রীলংকান এই কোচ।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here