রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
778

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বরগুনায় প্রকাশ্যে সড়কে শাহ নেয়াজ রিফাত শরীফেকে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আসামিরা যাতে পালাতে না পারে, সীমান্তে রেড এলার্ট জারির নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের যেকোন মুল্যে আইনের আওতায় আনা হবে।

বরগুনার ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি-না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এটা কি বলা যায়? এটা বিচ্ছিন্ন ঘটনা।’

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here