
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন শিশুসহ ৭ জন। আর আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনার পর এই সড়কে রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ শিশু।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।
















