মেসি-সুয়ারেজ ছাড়া বার্সেলোনা এভারেজ দল!

0
607

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসি-লুইজ সুয়ারেজ ছাড়া বার্সেলোনা এভারেজ দল! অন্তত তাই প্রমাণ হলো ওসাসুনার বিপক্ষে; নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক ছোট ক্লাব ওসাসুনার বিপক্ষে হোঁচট খেয়েছে কাতালানরা। মেসিকে ছাড়া খেলতে নেমে তিন ম্যাচে কেবল এক জয় লা লিগা চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে ১-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ৫-২ গোলের জয়ে; তবে তৃতীয় ম্যাচে হোঁচট খেয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হলো আর্নেস্তো ভালভার্দের ছেলেদের।

শনিবার (৩১ আগস্ট) প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করে বার্সা। অথচ ওসাসুনার বিপক্ষে মেসি ছিলেন নিজেদের শেষ তিন ম্যাচে বড় জয় পেয়েছে বার্সা। দলটি বিপক্ষে সবশেষ ড্র ২০১৩ সালের ২০ অক্টোবর; ওই ম্যাচেও মেসি খেলেননি। লা লিগায় ওসাসুনার বিপক্ষে কালতানরা হেরেছে ২০১২ সালে (১-২)। এই ম্যাচটিরও প্রথমার্ধে খেলেননি মেসি!

মধ্য রাতে শুরু হওয়ার ম্যাচের শুরুতেই রবের্তো তরেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে কাতালানরা। দ্বিতীয়ার্ধে নেমে  ১৬ বছর বয়সী আসনু ফাতির গোলে সমতায় ফেরে বার্সা।

সমতায় থাকা বার্সা আক্রমণের ধার বাড়ালেও ওসাসুনার ডিফেন্ডারদের কাছে হার মেনেছে বার বার। তবে ব্রাজিলিয়ান তারকা আর্থার মেলোর গোলে ব্যবধান ২-১ করে বার্সা। ম্যাচের ৮১তম মিনিটে রবের্তো তরেস নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে পয়েন্ট হারানো থেকে বাঁচান (গোলটি পেনাল্টি থেকে করেছিলেন তিনি)।মেসি-সুয়ারেজ ছাড়া বার্সেলোনা এভারেজ দল!

ড্র নিয়ে পয়েন্ট টেবিলের সাতে এখন বার্সা; অন্যদিকে শীর্ষে আছে অ্যাতলেটিকো ক্লাব। বার্সার পরেই আছে রিয়াল। অথচ ওসাসুনার অবস্থান পাঁচে! আগামী ১৫ সেপ্টম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বার্সা।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here