মিরপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

0
654

ঢাকার মিরপুরে ১৪ নম্বরের একটি ১০তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নেভানোর অভিযানে ফায়ারসার্ভিসের ১৫টি ইউনিটের পাশাপাশি যোগ দেন সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরাও। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ষষ্ঠতলায় একটি পোশাক কারখানায় বিকাল পাঁচটার দিকে আগুন লাগে। ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টায় তা আশপাশে ছড়িয়ে পড়া প্রতিরোধ সম্ভব হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here