মারা গেলেন সুবীর নন্দী

0
781

জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। সোমবার দিনগত রাত ৪টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত সুবীর নন্দীর কন্যা ফালগুনী নন্দীর স্বামী ডা. রাজেশ সিকদার।

তার মেয়ে ফালগুনীও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘আমার বাবা নেই’।

অনেক ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগতে থাকা সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টও দেওয়া হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুরে নেওয়ার পর একাধিকবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিলেন নন্দিত এ শিল্পী।

সংগীতের সব অঙ্গনে মায়া ছড়ানো এই শিল্পী প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে গান গেয়েছেন আড়াই হাজারেরও বেশি। চলচ্চিত্রে প্লেব্যাক করে সুবীর নন্দী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। লাভ করেন একুশে পদকেও।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here