বিকালে চট্টগ্রাম যাচ্ছে টাইগাররা

0
510

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে রবিবার (১ সেপ্টম্বর) বিকালে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকাল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে চট্টগ্রামে উড়াল দেবে টাইগাররা।

আগামী ৫ সেপ্টম্বর শুরু হবে একমাত্র টেস্টটি; ম্যাচটিকে সামনে রেখে শুক্রবার (৩০ আগস্ট) দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই একাদশে জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। টেস্টের এই স্কোয়ার্ডে জায়গা হয়নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের (বিশ্রামে থাকবেন ফিজ); তার বদলি হিসেবে দলে এসেছেন তাসকিন আহমেদ।

চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে সাকিব-সাদমানরা। এর আগে গত শুক্রবার আফগানরা চট্টগ্রাম পৌঁছেছে।

এই টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে আজ আফগানদের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। এই একাদশের নেতৃত্ব দিচ্ছেন কাজী নুরুল হাসান সোহান। ম্যাচটিতে টস জিতে ব্যাট করছে সফরকারীরা।

এই টেস্ট ম্যাচ শেষে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। আগামী ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখার পর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। যার চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here