
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করেন, তারা জয়লাভ করেছেন। আমি বিশ্বাস করি, তারা সংসদে যাওয়া তো দূরের কথা; তার আশেপাশে কেউ হাঁটবে না। কারণ তারা সংসদের আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। দলীয় নেতা-কর্মী কথা বাদই দিলাম।

২১শে এপ্রিল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৩০০ আসনে কেউ জয় লাভ করে নাই, সুতরাং ৩০০ আসনে কেউ পরাজিত ও হয় নাই। কারণ জনগণ নির্বাচনে ভোট দেয় নাই । নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করে জনগণ। সুতরাং আমরা পরাজিত ও হয়নি।
















