ফের বেড়েছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০২

0
582

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০২ জন। এরমধ্যে ঢাকায় ৪০৫ জন এবং বিভাগে ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থ্যাৎ গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চাইতে ১৪২ জন বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য বলছে, আগস্ট মাসের ১ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অথচ ২০১৮ সালে মোট ডেঙ্গু রোগী ছিল ১০ হাজার।
এ বছর জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ এবং আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here