নয়া বিতর্ক বিশ্বকাপে

0
715

৪.৪ ওভারে ক্রিস গেলকে একটি দুরন্ত ইয়র্কার দেন মিচেল স্টার্ক। যেহেতু সেই বলে কোনও রান অথবা আবেদন হয়নি, তাই টিভি আম্পায়ারের সাহায্যও নেওয়া হয়নি। কিন্তু পরে দেখা যায় পপিং ক্রিজ থেকে স্টার্কের পা অনেকটা বেরিয়ে গিয়েছিল। সাধারণত যা চোখ এড়ানোর কথা নয়। কিন্তু উপস্থিত আম্পায়ার ক্রিস গাফনির চোখ এড়িয়ে যায় সেই বল।

সবচেয়ে বড় কথা, তার পরের বলেই আউট হন গেইল। যদি আগের বলটি নো দেওয়া হত, তা হলে নিয়ম অনুযায়ী ‘ফ্রি-হিট’ হত পরের বল। সে ক্ষেত্রে গেলও হয়তো আউট হতেন না। টুইটারে এ বিষয়ে একাধিক মন্তব্য উড়ে আসে। এক জন লেখেন, ‘বিশ্বকাপে এ ধরনের আম্পায়ারিং সহ্য করা যায় না। বলটি নো দেওয়া হলে, পরের বলে গেল আউট হয় না। তার উপর চারটি রিভিউ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গিয়েছে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে। তিনি অবশ্য বলেন, ‘দায়িত্বহীন শট নেওয়ার ফল পেলাম। ম্যাচটি আমাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারিনি। সব চেয়ে বড় ভুল হয়েছে কুল্টার-নাইলের ক্যাচ ফেলা। তখন ৬০ রানে ব্যাট করছিল ও। তার পরে আরও ৩০ রান যোগ করে।’

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here