নারায়ণগঞ্জের মোগড়াপাড়ায় ভয়াবহ আগুন

0
445

নারায়ণগঞ্জের একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

রোববার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কমান্ডার সুজন হাওলাদার বলেন, সকাল ১১টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুই সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।

এলাকাবাসীরা জানান, সকালে শ্রমিকেরা কাজে আসার পর কারখানার তৃতীয় তলা থেকে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে এই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের কথা শুনে শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা এখনো জানা যায়নি।

এদিকে আগুন লাগার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here