
শত কোটি খরচ হলেও সুন্দরবনে বাড়েনি বাঘের সংখ্যা। ২০০৪ সালে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি এখন তা দাঁড়িয়েছে ১৪৪টিতে। চ্যানেল২৪ ,১০ :০০
বন বিভাগ বলছে, আগের জরিপ ত্রুটিপূর্ণ ছিল। বর্তমানে সংখ্যা সঠিক। তাদের দাবি বিফলে যায়নি বিনিয়োগ। কয়েক বছর ধরে বাঘের সংখ্যা স্থিতিশীল আছে। সৌন্দর্য কতোটা ভয়ানক হতে পারে তার প্রমাণ রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের পাহাড়াদার কিংবা জাতীয় অহংকার যে নামে ঢাকা হোক নাকেন, বাংলার বাঘ আজ বিপন্ন।
স্থানীয়রা বলছে, এখন আর আগের মতো বাঘ দেখা যায় না। ৪ থেকে ৫ বছর ধরে বাঘ দেখা যায় না। ২০০৪ সালে সুন্দর বনে বাঘ ছিল ৪৪০টি, সেই থেকে বাঘ রক্ষায় ১৪ বছর। ৮টি প্রকল্পের মাধ্যমে শত কোটি টাকা খরচ করেছেন বন বিভাগ। কিন্তু বাঘের সংখ্যা বাড়েনি।
বন সংরক্ষণ বন্যপ্রাণী ও প্রযুক্তি সংরক্ষণ অঞ্চল বন বিভাগ মো. জাহিদুল কবির বলেন, ৪৪০ থেকে আমরা প্রকৃত সংখ্যা চলে এসেছি। আগের সংখ্যা যে গুলো ছিল, কোনোটাই বিজ্ঞান ভিত্তিক সংখ্যা ছিলনা। আমরা মনে করি কিছু বেশি বা কিছু কম ছিল।এখন আবার সেটা বৃদ্ধি পেয়েছে।
২০১৫ সালে বলা হয় সুন্দর বনে বাঘ ছিল ১০৬টি। জরিপের জন্য প্রয়োজনীয় ক্যামেরা ড্রয় প্রশিক্ষণ নিয়েছেন বন বিভাগ। পরের জরিপটি বেসরকারি ভাবে করানো হয়েছে। কিছু দিন আগে এ জরিপের ফল প্রকাশ করা হয়েছে । যাতে বাঘের সংখ্যা বেড়েছে ৮টি।
প্রধান নির্বাহী ওয়াইন্ড টিম অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, বাঘ রক্ষায় কাজে বিভাগের সরকারি ও বেসরকারি সংস্থা ছিল বলেই সুন্দর বনে এখনো বাঘ আছে। জনগণকে সম্প্রতি করতে হবে। গবেষণা মূলক প্রতিষ্ঠানকে সম্প্রতি করতে হবে।
















