দুই লঞ্চের ধাক্কাধাক্কিতে রুট পারমিট স্থগিত

0
580

বুড়িগঙ্গায় মাঝ নদীতে ১টি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের ধাক্কাধাক্কির ঘটনায় ২টি লঞ্চেরই  করেছে বিআইডব্লিউটিএ। লঞ্চ ২টি হচ্ছে এমভি ইয়াদ ও গ্লোরি অব শ্রীনগর ২।

একই সাথে দুটি লঞ্চের ৪জন চালককে শোকজ করা হয়। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে হবে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

কিছু দিন আগে বুড়িগঙ্গা নদীতে ১টি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের ধাক্কাধাক্কির একটি ভিডিও পাওয়া যায়। এভাবে লঞ্চ চালালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উল্লেখ্য যে, এমভি ইয়াদ লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর বালিয়াতলী ও গ্লোরি অব শ্রীনগর ২ লঞ্চ ঢাকা থেকে ভোলার ঘোষেরহাট রুটে চলাচল করে। সদরঘাট থেকে ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয় লঞ্চ দুটি। কিন্তু কিছু দূর যাওয়ার পর লঞ্চ দুটি প্রতিযোগিতা শুরু করে এবং ধাক্কাধাক্কি করে। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। এতে যাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিএ -এর একজন কর্মকর্তা দৈনিক জুরাইনকে জানান, দুই লঞ্চের মাস্টার ও ড্রাইভারের সনদ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সনদ স্থগিত ও নৌ আদালতে মামলা দায়ের করা হবে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here