ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর নেহাল আহমেদ

0
900

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ৭০তম প্রিন্সিপাল হলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। গত ৫ই মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশের প্রজ্ঞাপনের মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে প্রিন্সিপাল নিয়োগের নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
গত ২৭ এপ্রিল সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ্ তার মেয়াদ শেষ করেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here