Daily Jurain | দৈনিক জুরাইন

জুরাইনের ওয়াসার পানির তৈরি শরবত খেলেন না এমডি, দিলেন না দেখাও

জুরাইনের ওয়াসার সরবরাহকৃত পানি দিয়ে শরবত বানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে পান করানোর জন্য রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছেন জুরাইনবাসী। ২৩ এপ্রিল সকাল থেকে তারা অবস্থান নেন। এ সময় চারপাশে উৎসুক মানুষের ভিড় জমে। এদিকে তাদের উপস্থিত হওয়ার প্রেক্ষিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অবস্থানকারীরা এমডির সঙ্গে দেখা করতে ভবনের ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এমডি প্রকৌশলী তাকসিমে খান দেখা না করলেও তাদের ভবনে ডেকে নিয়ে যান কর্তৃপক্ষ। কথা বলেন, ডাইরেক্টর (টেকনিক্যাল) এ কে এম সহিদ উদ্দিন। কিছু এলাকায় এই সমস্যা আছে বলে স্বীকার করলেও তিনি পুরো রাজধানীতে ওয়াসার পানিতে সমস্যা মানতে নারাজ।

এ সময় তিনি অবস্থানকারীদের আশ্বাস দেন- যেসব এলাকায় সমস্যা আছে সেসব এলাকায় দ্রুত সমাধান করা হবে।