জীবন চলে গেলেও দুর্নীতিবাজদের ছাড়বো না: ইমরান খান

0
588

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যেসব দুর্নীতিবাজ রাজনীতিক দেশকে ভয়াবহ ঋণের মধ্যে ফেলেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করার পর এখন দুর্নীতিবাজ রাজনীতিকদের দিকে নজর দেওয়া হবে। দেশকে যারা এই ভয়াবহ অবস্থার মধ্যে ফেলেছে তাদের দিকে বেশি গুরুত্ব দেওয়া। এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করা হবে। যে কমিশনের প্রধান কাজ হবে কীভাবে দুর্নীতিবাজরা গত ১০ বছরে দেশের ঘাড়ে ২৪ হাজার বিলিয়ন রুপি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তা তদন্ত করে বের করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, আমি আন্দোলনের ভয়ে ভীত হব না, আমাকে ব্ল্যাকমেইল করা যাবে না এমনকি আমার জীবনও যদি চলে যায় তবু আমি এই চোরগুলোক ছাড়ব না। আমি আল্লাহর কাছে মুনাজাত করেছি, আমাকে একটিবার সুযোগ দিন! আমি তাদেরকে ছাড়ব না।

উল্লেখ্য, জাতীয় সংসদে বার্ষিক খসড়া বাজেট পেশ ও গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটকের পর ইমরান খান এ ঘোষণা দেন। সম্প্রতি গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধী নেতা হামযা শাহবাজ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এছাড়াও লন্ডন পুলিশ মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইনকে আটক করেছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here