জাপানে প্লাস্টিক খেয়ে নয়টি হরিণের মৃত্যু

0
552

পশ্চিম জাপানের একটি বিখ্যাত পার্কে সম্প্রতি পলিথিন ব্যাগ গিলে নয়টি হরিণ মারা গেছে।

পার্কটিতে সহস্রাধিক হরিণ রয়েছে এবং পর্যটকরা কাছের দোকানে বিক্রি হওয়া চিনিমুক্ত বিস্কুট তাদের খেতে দিতে পারেন। বিস্কুট প্লাস্টিকের মোড়কে না থাকলেও পর্যটকরা এমনিতে এধরনের ব্যাগ বহন করেন। একজন পশু-চিকিৎসক জানান, হরিণগুলো হয়তো খাবারের সাথে পলিথিন পেয়েছিল।

নারা ডিয়ার প্রিজার্ভেশন ফাউন্ডেশন জানিয়েছে, পাকস্থলীতে প্লাস্টিক থাকা ১৪টি হরিণের মধ্যে নয়টি গত মার্চের পর থেকে মারা গেছে।

তাদের পাকস্থলী থেকে দলা পাকানো প্লাস্টিকের আবর্জনা ও খাবারের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

দেশটির পশু-চিকিৎসক রি মারোকু কিউডো নিউজকে বলেন, মারা যাওয়া হরিণগুলো এতই জীর্ণশীর্ণ ছিল যে এগুলোর হাড় বাইরে থেকে অনুভব করা যেত।

হরিণের পাকস্থলীতে চারটি প্রকোষ্ঠ থাকে। তারা খাওয়া জিনিস হজম করতে না পারলে অপুষ্টি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে মারা যায়।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here