কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় মারা গেল অতিরিক্ত আইজিপি রৌশন আরা

0
506

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

সোহেল রানার পাঠানো বার্তায় জানানো হয়, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন রৌশন আরা বেগম।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রৌশন আরা বেগমকে বহন করা গাড়ির সঙ্গে একটি লরি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

রৌশন আরা বেগমকে বহন করা গাড়ির চালক ও অপর দুই আরোহী অক্ষত আছেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here