এনা পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

0
556

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।  নিহত যুবক মোটরসাইকেল আরোহী উপজেলার ভূনবীর শাষন এলাকার নগেন্দ্র দেবের ছেলে অপু রঞ্জন দেব (২৬)।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুঘটনায় নিহত অপু রঞ্জন দেব মৌলভীবাজার লাইফ কেয়ার প্রাইভেট ক্লিনিকের ম্যানেজার ছিলেন।

এলাকাবাসী জানায়, রবিবার সকাল  সিলেটগামী এনা বাস ও মোটরসাইকেলযোগে অপু রঞ্জন দেব শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নোয়াগাঁও এলাকায় পৌঁছালে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক দুলাল গণমাধ্যমকে বলেন, বাসের চালক কালু মিয়াসহ বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here