ইফতারিতে ডিম চপ

0
713

ইফতারিতে আমাদের অনেকেরই প্রিয় ডিম চপ। বিশেষ করে শিশুরা তো দারুন পছন্দ করে এই খাবারটি। অনেকে বাইরে থেকে কিনে খেয়ে থাকেন ডিম চপ, আবার অনেকে বাড়িতেও তৈরি করে থাকেন। যারা ডিম চপের সবথেকে সহজ রেসিপি জানেন না তাদের জন্য আজ রইলো ডিম চপ তৈরির সবচাইতে সহজ রেসিপি।

উপকরণঃ

– ডিম সিদ্ধ – ৪ টি
– আলু সিদ্ধ – আধা কেজি
– পেঁয়াজ কুচি – ২ টি
– কাঁচা মরিচ কুচি – স্বাদ মতো
– গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ
– ধনিয়া পাতা – ৩ টেবিল চামচ
– লবন – স্বাদ মতো
– ব্রেড ক্রাম \ বিস্কিটের গুঁড়া – ১ কাপ
– ফেটানো ডিম – ২ টি
– সয়াবিন তেল – ভাজার জন্য

প্রনালীঃ

-ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। আলু ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।
-সিদ্ধ আলুর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি , ধনে পাতা কুচি , গোল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে খুব ভাল করে মেখে নিন। এবার আলুর মিশ্রণের ভিতর আস্ত সিদ্ধ ডিম ভরে চপের আকৃতিতে গড়ে নিন।
-২ টি ডিম একটু লবন দিয়ে ফেটিয়ে নিন। চপগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিন। চাইলে ব্রেড ক্রামের সাথে চিজ কুচিও মিশিয়ে দিতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে।
-এবার ফ্রিজ থেকে চপগুলো বের করে ডুবো তেলে সোনালী করে ভেজে তুলুন । ইফতারির টেবিলে গরম গরম পরিবেশন করুন দারুন মজাদার ডিম চপ।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here