Daily Jurain | দৈনিক জুরাইন

গত ১২ এপ্রিল শুভ উদ্বোধন হলো অনলাইন পত্রিকা ‘দৈনিক জুরাইন’

গত ১২ এপ্রিল শনিবার শুভ উদ্বোধন করা হলো অনলাইন ভিত্তিক দৈনিক পত্রিকা “দৈনিক জুরাইন”। ‘তারুণ্যে নব জীবনের লক্ষ্যে’ এই স্লোগানে ও সত্যকে আগলে রেখে মিথ্যাকে নিঃশেষ করে সামনে এগিয়ে যাওয়া এই পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য।  ঢাকার কদমতলী-শ্যামপুর থানাধীন এলাকা জুরাইন। এই জুরাইন থেকেই শুরু হয়েছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। তাই অনেকে জুরাইনকে একটি গুরুত্বপূর্ণ এলাকা বলে মনে করছেন। জুরাইন ও এর আশেপাশের এলাকাসহ দেশ-বিদেশের খবর, লেখাপড়া, বিনোদন, সংস্কৃতি, ধর্ম, খেলাধূলা ও অন্যান্য খবর প্রকাশিত হবে এই পত্রিকায়। তাছাড়া বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও চাকুরীর খবরা-খবর থাকবে এতে।