আজ মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

0
487

বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে সোমবার ট্রেন্টব্রিজে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। ট্রেন্টব্রিজের এ মাঠেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু’বার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তবে গত শুক্রবার এ মাঠে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান দল।

নটিংহ্যামের ব্যাটিং সহায়ক পিচে ক্যারিবীয়দের সুশৃঙ্খল বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে উপমহাদেশের দলটি। অথচ এখানেই পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে তিন উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালে ছয় উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

তা ছাড়া এ মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারানো ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ফাস্ট বোলার মার্ক উডকে আবার দলে ডাকতে পারে। শট পিচ বলে পাকিস্তানের দুর্বলতার বিষয়টি বিবেচনা করে ফাস্ট বোলার জোফরা আর্চারের সঙ্গে জুটি হিসেবে উডকে রাখতে পারে ইংল্যান্ড।

ইংল্যান্ড সহকারী কোচ গ্রাহাম থর্প বলেন, ‘বুধবার ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচে কী ঘটেছে সে বিষয়ে আমরা অবগত আছি।’
ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো বোলিং করেছে, দেখে মনে হয়েছে তারা পাকিস্তানকে ঘিরে রেখেছে। সত্যি বললে আমি মনে করি এটা (উডের অন্তর্ভুক্তি) আলোচনা করা হবে।’

বাঁ পায়ের দীর্ঘ দিনের ইনজুরিটা যাতে আবার দেখা না দেয় সেটা বিবেচনা করে মওসুম শুরু থেকে উড এ পর্যন্ত মাত্র ১৩.১ ওভার বোলিং করেছেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here